ফরিদগঞ্জে ছাদ থেকে পরে যুবকের মৃত্যু

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে একটি মাদ্রাসার ছাদ থেকে পরে কাউছার হোসেন (১৯) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার চরবসন্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক কাউছার হোসেন ওই গ্রামের হাজি বাড়ির শহিদ হোসেনের ছেলে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সে ছিলো চতুর্থ। সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে চরবসন্ত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের ছাদে শাক তুলতে যায় কাউছার হোসেন। এসময় পা পিছলে নিচে পরে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার আশংকাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ঢাকা রেফার করেন। অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে পথিমধ্যে মতলব এলাকায় দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পরে। সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ছাদ থেকে পরে যুবক মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২১।