মনির হোসনে
ফরিদগঞ্জ উপজলোর বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদি রামপুর গ্রামে বাড়ির ছাদ থকে পড়ে এক কলেজ ছাত্রের অকাল মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ২ সেপ্টেম্বের সকদি রামপুর বড় বাড়ির মান্নান মিজির কলেজ পড়ুয়া ছেলে রবিউল ইসলাম (১৮) নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে পা ফসকে নিচে পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় স্বজনরা তাকে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ডিউটি ডাক্তার তাকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে সে মৃত্যুর কোল ঢলে পড়ে। নিহত রবিউল কুমিল্লা পলিটেকনিক্যালের ছাত্র ছিল।
গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের লাশ বাড়িতে আনলে আত্মীয়-স্বজন এবং বন্ধু বান্ধবের মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বিকালে জানাজা শেষে নিহত রবিউলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে রবিউলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
০৮ সেপ্টেম্বর, ২০২১।
