ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

ফরিদগঞ্জ ব্যুরো
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) উপজেলা কমপ্লেক্সের পুকুরে মৎস্য অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী, পিআইও মিল্টন দস্তিদার, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, এআরডিও কাউসার আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌর যুবলীগের সভাপতি, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন টীটু প্রমুখ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জ মৎস্য অফিস সপ্তাহব্যাপী মুক্ত জলাশয় মৎস্য অবমুক্ত, মাছ চাষিদের উন্নয়নে প্রচার-প্রচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ফরমালিন ব্যবহারের প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতসহ নানা কর্মসূচি পালন করবে।
২৩ জুলাই, ২০২০।