ফরিদগঞ্জ ব্যুরো
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত, মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে দিবস উপলক্ষে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষিতদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
০২ নভেম্বর, ২০২০।
