ফরিদগঞ্জে টাক্টর বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে যন্ত্রদানব টাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উত্তর সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত। এসময় বিদ্যালয়ের সামনে দিয়ে একটি টাক্টর যাওয়ার সময় শিক্ষার্থীরা একটি টাক্টরের গতিরোধ করলে ট্রাক্টরটি ফেলে চালক পালিয়ে যায়।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, বিদ্যালয়টি সড়কের পাশে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। কোন নিয়ম নীতি না মেনে যেভাবে টাক্টর চলাচল করছে, যে কোন সময় ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে। এই অবৈধ টাক্টর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তারা বলেন, চাঁদপুরের সাবেক পুলিশ সুপার টাক্টর বন্ধের পদক্ষেপ নিলেও বর্তমানে টাক্টরের বিরুদ্ধে কোন ধরনের অভিযান না থাকায় স্বাধীনভাবে চলাচল করছে।