ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিশাল এই জনবহুল এলাকর সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের যানবাহন ব্যবহারের যে সংকট ছিল অবশেষে তা কিছুটা কমেছে। শনিবার (১৩ জুন) স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ থানা পুলিশের ব্যবহারের জন্য বরাদ্দকৃত নুতন জীপ গাড়ির চাবি হস্থান্তর করেন। এ নিয়ে ফরিদগঞ্জ থানায় মোট ৩টি জীপ গাড়ি পুলিশের ব্যবহারের জন্য যুক্ত হলো।
থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সার্বিক সহযোগিতায় আমাদের পুলিশ বাহিনীর বহুদিনের চাহিদা পূর্ণ হলো। তিনি স্থানীয় এমপি ও জেলা পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহম্মদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দীন প্রমুখ।
১৩ জুন, ২০২০।

