ফরিদগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপিত

 

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রনিনাদ কণ্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন।
জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দিবসটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৭ মার্চ সকাল থেকে দিনব্যাপী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণের তৎপর্যের বিষয়ে আলোচনা ও শিশুদের চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পৃথক-পৃথকভাবে পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম উদ্দিন, মাজুদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহাম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
০৮ মার্চ, ২০২১।