ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬


নিজস্ব সংবাদদাতা :
ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চরবড়ালী গ্রামের ছৈয়াল বাড়ির কামাল হোসেনের ছেলে মাদক বিক্রেতা জসিম উদ্দিন, চরহোগলা গ্রামের সিরাজ বরকন্দাজের ছেলে মাদকসেবী বাবু বরকন্দাজ ও কাছিয়ারা গ্রামের ভূঁইয়া বাড়ির সফিউল্লা ভূঁইয়ার ছেলে মাদকসেবী টুটুল ভূঁইয়া।
এদের মধ্যে মাদক বিক্রেতা জসিমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এছাড়া মাদকসেবী দু’জনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমানের আদালতে হাজির করলে আদালত বাবুকে ৬ মাসের ও টুটুলকে ৩ দিনের সাজা প্রদান করেন।
অন্যদিকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আ. ওয়াদুদ ভূঁইয়া, মো. খোরশেদ আলম ও মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতার ৬ জনকেই চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।