ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ফুটবলে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ পৌর একাদশ ২-০ গোলে রূপসা উত্তর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে দু’টি গোল করেন রাকিব। খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জিএস তছলিম ও মাজুদা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান এবং টুর্নামেন্ট কমিটির সদস্য আব্দুর রহমান।

০২ জুন, ২০২১।