ফরিদগঞ্জে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদগঞ্জ ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) মঙ্গলবার (২৫ মে) থেকে শুরু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা একাদশ ও পাইকপাড়া উত্তর একাদশের খেলার মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।
বিকালে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জি এস তছলিম, ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কামরুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুর রহমান ফরিদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ।
উদ্বোধনী খেলায় পৌরসভা একাদশ ৩-১ গোলে পাইকপাড়া উত্তর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

২৬ মে, ২০২১।