ফরিদগঞ্জে বসতঘরে যুবকের গলাকাটা লাশ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে নিজের ঘর থেকে ফরিদ উদ্দিন ভূইয়া (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদ ওই গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত হুমায়ুন ভূঁইয়ার ছেলে ও দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, গত কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয় সে। এরপর কিছুটা সুস্থ হয়ে নিজের একতলা বিশিষ্ট বিল্ডিং-এ বসবাস করতো। শুক্রবার দিন ব্যাপী তাকে দেখতে না পেয়ে খোঁজা-খুজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন, ফরিদ উদ্দিনের বিল্ডিং-এর জানালা দিয়ে উঁকি দিয়ে তার গলাকাটা লাশ দেখতে পায়। এরপর ডাক-চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ঘাড়ে, গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকা- ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলো সে। বোনদের বিয়ে হয়েছে। একমাত্র ভাই কাউছার দক্ষিণ আফ্রিকা প্রবাসী। ফলে নিজের একতলা বিশিষ্ট বিল্ডিংয়ে একাই বসবাস করতো সে।
এ বিষয় ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট সম্পন্ন কওে গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় জানান, ঘটনাটি মনে হচ্ছে কোন শত্রুতার জের পূর্বপরিকল্পিত ও নৃশংস এ হত্যাকা-। আশা করি খুব দ্রুতই এই হত্যাকা-ের মূল রহস্য উন্মোচিত হবে।

১৭ এপ্রিল, ২০২২।