ফরিদগঞ্জে বিআরডিবি’র বৃক্ষরোপণ ও ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বৃক্ষরোপাণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে তিনি সমবায়ীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ বিতরণ করেন।
এসসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম, মাঠ সংগঠক কাউছার আহমেদ, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, পরিচালক ফজলুল হক, মোতালেব পাটওয়ার, সাবেক পরিচালক হানিফ কাজী, পরিদর্শক আজাদুর রহমান, শফিকুল ইসলাম, হান্নান মিজি ও সাবেক পরিচালক মানিক চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
পরে বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের ব্যক্তিগত উদ্যোগে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।

৩০ জুলাই, ২০২০।