স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ
ফোরাম, ফরিদগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা ছাত্রলীগ নেতাদের মাঝে নিজস্ব তহবিল থেকে মাস্ক বিতরণ করা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে ফরিদগঞ্জ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ ফোরামকে ৫ হাজার, ফরিদগঞ্জ প্রেসক্লাবকে ১ হাজার ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগকে ১ হাজার মাস্কসহ মোট ৭ হাজার সার্জিক্যাল মাস্ক তুলে দেয়া হয়।
মাস্ক বিতরণের সময় আবদুস সালাম আজাদ জুয়েল তার বক্তব্য বলেন, গ্রামের অসহায় মানুষগুলোকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে বর্তমান পরিস্থিতিতে মাস্কের বিকল্প নেই।
চাঁদপুর জেলাসহ ফরিদগঞ্জ উপজেলায় ব্যাপকহারে করোনা রোগী বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে এবং মাস্ক পরার জন্য উৎসাহিত করতে হবে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, মাস্ক পরি এবং অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করি।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি মজিবুর রহমান, শফিকুল ইসলাম, ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সুমন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সহ-সভাপতি মানিক পাঠান, সাবেক সভাপতি মামুন পাঠান, সাংবাদিক কে এম মাসুদ, সাংবাদিক সুজন, ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সাউদ, ৭নং পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রলীগের নেতা তানভীর সুমন, আওয়ামী লীগ নেতা রশু মিয়া, ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আরেফিন শুভ প্রমুখ।
০৯ আগস্ট, ২০২১।
