নারায়ন রবিদাস
স্মার্ট ফোনে আশক্তি, পড়াশোনার ক্ষতি এস্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা প্রকৌশলী আবরার হোসাইন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, এআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী শেষে বিভিন্ন স্টল প্রদর্শন করেন অনুষ্ঠানের অতিথিরা।
২৩ ডিসেম্বর, ২০২১।
