
স্টাফ রিপোর্টার
বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে যখন আতঙ্কিত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী দিনব্যাপী বর্তমান পরিস্থিতি ও করোনা ভাইরাস প্রতিরোধের জনসচেনতার দায়িত্ব নিয়ে মাঠ পর্যায়ে ব্যস্ত। ঠিক সেই সময় মাদক ব্যবসায়ী চক্রটি সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে। এমনই এক শীর্ষ মাদক ব্যবসায়ীর মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মাদক চালানসহ আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি (পূর্ব) ইউনিয়নের বৈচাতলী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী, ডাকাতি ও সন্ত্রাসী মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. হেলাল উদ্দিনকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ আটক করেন ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম ও এএসআই রবিউল। গত রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তাদের আটক করা হয়।
একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটকের বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুর রহমান জানান, আইন-শৃঙ্খলা বাহিনী যখন করোনাভাইরাস প্রতিরোধে জনসচেনতা ব্যস্ত, তখনি চিহ্নিত বিভিন্ন মাদক ব্যবসায়ীরা সুযোগটির অপব্যবহারের চেষ্টা করছে। সে বিষয়ে অবশ্যই আমরা সতর্ক রয়েছি। আজ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতা সময় মাদক পাচারের গোপন একটি সংবাদ পাই। তাৎক্ষণিক এসআই নূরুল ইসলামকে সেখানে পাঠালে সে হেলাল উদ্দিন (৫০) কে ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
