নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে সোহাগ গাজী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম পাড়া গাব্দেরগাও গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. লিটন জানান, রোববার ভোরে পরিবারের লোকজন ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে বসতঘরের পাশে একটি আম গাছের ডালের সাথে গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে তার আত্মহত্যার বিষয়টি দেখতে পান। ঐ যুবক গত চার/পাঁচ বছর যাবত মানসিক ভারসাম্যহীন ছিলো বলে পরিবারের লোকজন জানায়। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
০৫ জুলাই, ২০২১।
