ফরিদগঞ্জ ব্যুরো :
সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা সুভাষ মজুমদারের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৃদকালিন্দিয়া থেকে তিনি সিএনজি স্কুটার যোগে আসার পথে বালিবাহী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।
মুক্তিযোদ্ধা সুভাষ মজুমদার ফরিদগঞ্জ লক্ষ্মীনারায়ন জিউর মন্দির কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যার পর ফরিদগঞ্জ থেকে এ ঘটনার প্রতিবাদে কালো পতাকা মিছিলে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সাথে যে কয়েকজন ব্যক্তি অংশ নিয়েছিলেন সুভাষ মজুমদার তার অন্যতম। মৃত্যুকালে তিনি এক মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সুভাষ মজুমদারের মৃত্যুতে ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভা মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ লক্ষ্মীনারায়ন জিউর আখড়া কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে।
- Home
- জেলা সংবাদ
- ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সুভাষ মজুমদারের করুণ মৃত্যু
