ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

ফরিদগঞ্জ ব্যুারো
যথাযোগ্য ও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে ফরিদগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি পালন। দিনটি উদ্যাপনে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ইউএনও তাসলিমুন নেছা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
গতকাল মঙ্গলবার সকালে শহীদ মিনারে ফুল দেয় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল হাই স্কুল, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান ফারিসা, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ নবীন কচিকাঁচার মেলা, সংঙ্গীত একাডেমী, বর্ণমালা কিন্ডারগার্টেন, ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমী ও মাতৃছায়া কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৯টায় উপজেলা প্রশাসন প্রভাত ফেরি করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাসলমিুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ ম-ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
আলোচনা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি করে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

২৩ ফেব্রুয়ারি, ২০২৩।