ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও যুবলীগের দুই সদস্য মাসুদ আলম আয়াত ও মজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল সোমবার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, আলআমিন পাটওয়ারী, সদস্য আব্দুল সজিব, পাবেল পাটওয়ারী, আলাউদ্দিন ভূঁইয়া, মোরশেদ আলম মুরাদ, আলা উদ্দিন মিয়াজী, মোদাচ্ছের শেখ অপু, শাহজালাল সুইট, সুমন পাটওয়ারী, আলমগীর হোসেন, আব্দুর রহিম রুবেল, জাকির হোসেন, কামাল হোসেন, রাছেল মিজি, রাশেদ বেপারী, রাবায়েত হোসেন জুয়েল, শান্ত পাটওয়ারী, মাসুদ খান, আল আমিন রাজা, ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্চুম প্রমুখ।
এসময় তারা বলেন, ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি চক্র হীন ষড়যন্ত্রে নেমেছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ইতোপূর্বে যুবলীগের নেতা জসিম ঢালীকে হয়রানি, পরবর্তীতে পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতনকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো, যুবলীগের সদস্য মজিবুর রহমানের উপর হামলা এবং সর্বশেষ গত রোববার বিকালে চাঁদপুরে উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াতের উপর দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে তারা। যা কোনভাবেই কাম্য নয়।
তারা আরো বলেন, আমরা সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে শান্তিপূর্ণ রাজনৈতিক ধারা নিয়ে চলছি। কিন্তু এভাবে একের পর এক ঘটনা আমরা কোনভাবেই আর সহ্য করবো না। আশা করছি প্রশাসন দ্রুত এসব বিষয়ে প্রকৃত পদক্ষেপ গ্রহণ করবেন। নইলে আমরাও রাজনীতির অন্য হিসাবটা জানি।
