দেশের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় যুবলীগের বিকল্প নেই
……….সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শান্তি-সম্প্রতি সমাবেশ, কেককাঁটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, শান্তি-সম্প্রতি সমাবেশ, কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক আল আমিন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত কোন কিছুই এ সংগঠনের অগ্রযাত্রা ব্যহত করতে পারেনি। যুবলীগ একটি দিনের জন্যও রাজপথ ছেড়ে যায়নি এবং আদর্শচ্যুত হয়নি। যুবলীগ আজ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত, নির্ভরযোগ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। আওয়ামী যুবলীগের লক্ষ্য শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সুদৃঢ করা এবং সর্বস্তরের জনগণ ও প্রগতিশীল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এ দর্শনে উদ্বুদ্ধ করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর পলোয়ান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল আমিন, ছাত্রলীগের সাবেক নেতা সোহেল ঢালী ছাড়াও সংসদ সদস্যের সব ইউনিয়ন প্রতিনিধি, উপজেলা যুবলীগের সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
১৪ নভেম্বর, ২০২১।
