ফরিদগঞ্জ ব্যুরো
সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ফরিদগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে উন্নয়ন এবং মানুষের মাঝে স্বস্তির ঢেকুর তোলার ইতিহাস। অপরদিকে বিএনপি-জামায়াত মানে স্বাধীনতার বিরোধীতা করা, আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করা। তারা সর্বদা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পছন্দ করে। তাই সহিংস আন্দোলনের মাধ্যমে তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না।
আমাদের সবার মনে রাখতে হবে আন্দোলন শুধু আওয়ামী লীগকেই মানায়। কারণ স্বাধীনতার আগে পাকিস্তানী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের ফসল আমাদের স্বাধীনতা। বিএনপির বিরুদ্ধে হত্যা ক্যু এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কারণে আন্দোলনের ফসল আজকের গণতন্ত্র। আমরা মানুষের উপর বিশ^াসী। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নি¤œআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদেরকে নিয়ে গেছেন। আমরা এখন বিশে^র ২শতটি দেশের মধ্যে ৩৫তম অর্থনৈতিক দেশ। ২০৪১ সালে আমরা বিশে^র অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হওয়া ছাড়াও স্মার্ট বাংলাদেশের গর্বিত নাগরিক হবো। এজন্য আমরা যারা আওয়ামী লীগ তথা দলের পতাকাতলে রয়েছি, তারা যদি এক ও অভিন্ন হয়ে রাজপথে থাকি। তবে আমাদের সামনে বিএনপি জামাত জোট দাঁড়াতে সাহস পাবে না। তাই আসুন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের দলীয় মতভেদ ভুলে গিয়ে আবারো নৌকার বিজয় নিশ্চিত কওে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশ ও দলের জন্য কাজ করি। আমাদের মনে রাখতে হবে দলের মনোনয়ন দিবেন দলের সভাপতি শেখ হাসিনা। তাই প্রতি আমাদের আস্থা ও বিশ^াস রেখে হাতে হাত রেখে কাঁেধ কাঁধ রেখে এক ও ঐক্যবদ্ধ হই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল হক মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৩।
