নারায়ন রবিদাস
বুধবার (০২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, বিআরটিএ’র সহকারী পরিচালক আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, ফরিদগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন, নিসচা’র সভাপতি বারাকাত উল্ল্যা পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, আমান উল্ল্যা আমান, নিরাপদ সড়ক চাই’র শাহআলম, শাকিল হাসান, সুলতানা রাজিয়া দিপু, আবু সাঈদ, বাস মালিক সমিতির আব্দুর রেজ্জাক রাজা, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের রফিকুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম প্রমুখ।
সভায় গৃহিত সিদ্ধান্তগুলো উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে জানানো হয়।
০৩ ডিসেম্বর, ২০২০।
