নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের পর তার ভিডিওচিত্র ধারণ করে ধর্ষক কামরুল ইসলাম (৪০)। তারপর তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে প্রায় গত দুই বছর ধরে ধর্ষণ করে আসছে তাকে। একপর্যায়ে ঐ শিক্ষার্থীকে কৌশলে অপহরণ করে গত ১৩ দিন আটকে রেখেও ধর্ষণ করে আসছে ধর্ষক কামরুল ইসলাম। সে শিক্ষার্থীটির আপন খালু। পরে
শিক্ষার্থীর পরিবারের লোকজন টের পেয়ে পার্শ^বর্তী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে বুধবার রাতে ধর্ষক কামরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামের ঘটনা এটি। পরে শিক্ষার্থীটির মা বাদী হয়ে কৌশলে অপহরণ করে ধর্ষণ ও পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ধর্ষক কামরুল ইসলামকে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীটিকে উদ্ধার করে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
জানা গেছে, পার্শ^বর্তী রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে কামরুল ইসলাম তাদের পারিবারিক বিরোধের কারণে তার আপন ভায়রা ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামের বাড়িতে মাস দুয়েক বসবাস করে। সে সময় তার মেয়ে ও ১০ম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময়ে সে কৌশলে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কামরুল ইসলাম সে থেকে তাকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ সে গত ২৫ সেপ্টেম্বর কৌশলে পপিকে অপরহরণ করে পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে। সেখানে টানা ১৩ দিন ধর্ষণ করে। এক পর্যায়ে তার পরিবারের লোকজন টের পেয়ে বুধবার রাতে রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে কামরুল ইসলামকে আটক করে এবং মেয়েকে উদ্ধার করে। পরে কামরুল ইসলামকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে ধর্ষিতার মা শামছুন্নাহার বাদী হয়ে কৌশলে অপহণের পর ধর্ষণ ও পর্ণগ্রাফী আইনে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, বুধবার রাতে মামলা গ্রহণ করে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনী বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২০।
