নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে চলমান লকডাউনের স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা স্বত্বেও দোকান খোলার রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় ১২ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, লকডাউনের ৯ম দিন শনিবার (৩১ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি উপজেলা সদর, গাজীপুর ও চান্দ্রা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮টি মামলা দায়ের করে ৫ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, ভান্ডারী মহাল, প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, ওনুআ স্মৃতি সংসদ সংলগ্ন, নয়াহাট বাজার, সৌদিয়া মার্কেট এলাকায় ৭টি মামলায় ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
৩১ জুলাই, ২০২১।
