ফরিদগঞ্জে ২২ বিদ্রোহী আ.লীগ প্রার্থী বহিষ্কার

নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলার ২২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ম ধাপের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামাী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা হাজি আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু বেপারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীরলীগের সহ-সভাপতি অহিদুর রহমান, সদস্য শাহ আলম শেখ, হাসান আব্দুল হাই, নুরুন্নবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, সহ-সভাপতি এমরান হোসেন ভূঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে আলম পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. কাদের খোকন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সাবেক সদস্য জহিরুল ইমসাম এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, এই ২২ জন দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৫ম ধাপে আগামি ৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৬ ডিসেম্বর, ২০২১।