ফরিদগঞ্জ এআর উবির প্রধান শিক্ষক রফিকুল আমিনের পিতার ইন্তেকাল

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ এ আর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের পিতা রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক আ. রব ইন্তেকাল (ইন্নালিল্লাহে…রাজেউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মরহুম আ. রব ফরিদগঞ্জ এআর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, বন বিভাগের কর্মকর্তা সফিকুল আমিন আপেল, রূপসা উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুকবুল আহমেদ মুকুল ও ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সভাপতি মুনীর হোসেনের বাবা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গতকাল রোববার ভোরে তিনি চাঁদপুরে মৃত্যুবরণ করেন।
রোববার (৪ এপ্রিল) বাদ জোহর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা ও নিজ বাড়ি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
০৫ এপ্রিল, ২০২১।