এস এম সোহেল
পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলার ২৭টি ইউনিয়নে (নৌকা প্রতীকে) আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রিয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গত রোববার অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকানুযায়ী ফরিদগঞ্জ উপজেলার ১৩টি, কচুয়া উপজেলার ১২টি ও হাইমচর উপজেলার ২টিসহ মোট ২৭টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম নিচে উল্লেখ করা হলো।
ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- বালিথুবা (পশ্চিম) ইউনিয়নে মো. বাহা উদ্দিন, বালিথুবা (পূর্ব) ইউনিয়নে জি এম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শারাফত উল্যা, সুবিদপুর (পশ্চিম) ইউনিয়নে পারভেজ হোসাইন, গুপ্টি (পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল গনি পাটওয়ারী, গুপ্টি (পশ্চিম) ইউনিয়নে রফিকুল ইসলাম, পাইকপাড়া (উত্তর) ইউনিয়নে মোহাম্মদ আলাউদ্দিন, গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর (দক্ষিণ) ইউনিয়নে মো. আলা উদ্দিন আহমেদ, রূপসা (উত্তর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ওমর ফারুক, রূপসা (দক্ষিণ) ইউনিয়নে মো. শরীফ হোসেন খান, চরদুঃখিয়া (পূর্ব) ইউনিয়নে মাহমুদুল হাসান (মিরাজ) ও চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নে মোরশেদ আলম মুরাদ।
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- সাচার ইউনিয়নে মিন্নত আলী তালুকদার, পাথৈরে মো. কামাল হোসেন মিয়াজী, বিতারায় মো. রাজীব আহমেদ, পালাখাল মডেলে আবদুল আহাদ, সহদেবপুর পশ্চিমে আলমগীর হোসেন, কচুয়া উত্তরে আখতার হোসাইন, কচুয়া দক্ষিণে মো. আলী আজগর প্রধান, কাদলায় মো. রফিকুল ইসলাম লালু, কড়ইয়ায় মো. আ. ছালাম, গোহট উত্তরে মো. কবির হোসেন, গোহট দক্ষিণে মো. আমির হোসেন ও আশ্রাফপুরে মো. ওমর ফারুক।
হাইমচর উপজেলার ২টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- নীলকমল ইউনিয়নে মো. সালাউদ্দিন আহাম্মেদ ও আলগী দুর্গাপুর উত্তরে মো. আতিকুর রহমান।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর, আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৫ জানুয়ারি।
০৭ ডিসেম্বর, ২০২১।
