ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিক নিয়ে মাঠে নেমেছেন ৩ জন মেয়র প্রার্থীসহ মোট ৭৬জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী রিটার্নিং অফিসার ও ইউএনও শিউলি হরির কাছ থেকে নৌকা প্রতিক গ্রহণ করেন।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সহ-সভাপদি আলহাজ মো. ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএনপি প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের হাত থেকে ধানের শীষ প্রতিক গ্রহণ করেন। এসময় সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আ. খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আ. মতিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া মেয়র পদের অপর প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাও. দেলোয়ার হোসেন রিটার্নিং অফিসারের হাত থেকে হাতপাখা প্রতিক গ্রহণ করেন। এছাড়া সংরক্ষিত ৩টি আসনের ১১জন প্রার্থী এবং সাধারণ ৯টি ওয়ার্ডের ৬২জন প্রার্থী তাদের প্রতিক গ্রহণ করেছেন।
৩০ জানুয়ারি, ২০২১।
