জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে পূনরায় মূল্যায়িত করবেন
………………মেয়র মাহফুজুল হক
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে গত সোমবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মেয়র মাহফুজুল হকের সমর্থনে মতবিনিময় সভা ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পৌর মাঠে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে মেয়র মাহফুজুল হক বলেন, পৌর নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডে আগামি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকার জয় অনিবার্য। আমাকে গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। ফরিদগঞ্জ পৌরবাসী দলমত নির্বাশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
তিনি আরো বলেন, পৌরবাসীর সেই ভোট দেওয়ার সম্মানস্বরূপ আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা পৌরসভার ব্যাপক উন্নয়নের জন্য অর্থ বরাদ্দসহ নানা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। পৌরসভার ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ণ করা সম্ভব হয়েছে শুধুমাত্র নৌকা প্রতীক ও জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে। এই পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য মডেল পৌরসভার আওতায় একটি ম্যাগা প্রকল্প জমা দেওয়া হয়েছে। তা অনুমোদন হয়ে আসলে আগামিতে ফরিদগঞ্জ পৌরসভার আর কোন সমস্যা থাকবে না।
আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আমার পৌর নাগরিকের সেবা, উন্নয়ণ ও স্বচ্ছতার সাথে দলীয় কার্যক্রম পরিচালনার কারণে অবশ্যই আসন্ন নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিবেন। স্বাধীনতার পরে ফরিদগঞ্জে প্রথম নৌকার জয় হয়েছে নেত্রীর সারা বাংলাদেশসহ ফরিদগঞ্জে উন্নয়ন ও আমাকে নির্বাচনে নৌকা মার্কা দিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য। কারণ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার রক্ত মাংসে স্বাধীনতার স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লেয়াকত পাটওয়ারী সভাপতিত্বে এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজীর পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদ উল্যা পাটওয়ারী, সহ-সভাপতি শ্যামলাল চন্দ্র দাস, সদর ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আলী হায়দার পাঠান টিপু, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলম পাঠান, সহ-দপ্তর সম্পাদক সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি বিল্লাল হোসেন, ফরিদগঞ্জন পৌর গাউসিয়া কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তকদির হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকবল হােসেন হাজী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, ২নং সভাপতি ওহাব তফদার, ৪নং সভাপতি আব্দুল খালেক মাস্টার, ৯নং ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শিপু, ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক দীলিপ চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের সদস্য রসু মিয়া, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহসিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল হক, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মহিউদ্দীন রিমন প্রমুখ।
২৩ ডিসেম্বর, ২০২০।
