ফরিদগঞ্জ পৌর মেয়র পদে মহিলা আ.লীগ নেত্রীর প্রার্থীতা ঘোষণা

ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমুর বেগম। সোমবার (২ নভেম্বর) ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তার সন্তান হিসাবে ছোটকাল থেকে দেখে এসেছি আমার পরিবারে সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শকে বুকে ধারণ করে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে কাজ করায় ২০১৭ সালে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০১৮ সালে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। আমার পৌর এলাকার অসমাপ্ত উন্নয়ণকে বাস্তায়ণের জন্য দলের র্শীষ নেতা নেত্রীদের অনুরোধে পৌরবাসী সেবার জন্য আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আসাকরি আমার পরিবার ও আমার রাজনীতির কর্মকে চুলচেরা বিশ্লেষণ করে ষোল কোটি মানুষের প্রাণের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিবেন।
সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সদস্য কুসম কলি, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপিত রাবেয়া আক্তার শেফালী, পৌর সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাহিমা আক্তার প্রমুখ।
০৩ নভেম্বর, ২০২০।