ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, চাঁদপুর জেলা আওয়ামী গীরের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী পৌর এলাকার সাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত রোববার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। নবাগত এই এডহক কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি মো. মজিবুর রহমান ও অভিভাবক প্রতিনিধি লিয়াকত।
এদিকে, মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
০৮ জুলাই, ২০২২।
