ফরিদগঞ্জ ব্যুরো
প্রতীক নিয়ে আসন্ন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের প্রার্থীরা ভোট চাইতে মাঠে নেমে পড়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদে মোট ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে। তবে নির্বাহী সদস্য ৬টি পদে ৬জন, ক্রীড়া সম্পাদক ও প্রচার সম্পাদক পদে একজন প্রার্থীর থাকায় তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে না। অন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদের জন্য ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর সচিব এ কে এম খোরশেদ আলম জানান, গতকাল শনিবার ছিল প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন। বিকাল ৩টা পর্যন্ত ২৬জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে দু’জন, এর হলেন- ফারুকুল ইসলাম (ছাতা) ও শাহাদাত মিয়া মোবাইল ফোন)। সহ-সভাপতি ২টি পদে ৩ জন, এর হলেন- শফিকুর রহমান মৃধা (গোলাপ ফুল), মাসুদুর রহমান পাটওয়ারী (চেয়ার) ও আলী হায়দার টিপু পাঠান (টেবিল)। সাধারণ সম্পাদক পদে ৩ জন- মিজানুর রহমান বাবুল (চশমা), নুরুল আমিন পাটওয়ারী (মোমবাতি) ও অহিদ পাটওয়ারী(আনারস)। সহ-সাধারণ সম্পাদক পদে দু’জন- মো. আবুল হোসাইন (দোয়াত কলম), শিমুল পাটওয়ারী (বই)। সাংগঠনিক সম্পাদক পদে দু’জন- মো. আনোয়ার হোসেন (টিয়া পাখি) ও মো. নজরুল (মোরগ)। কোষাধ্যক্ষ পদে দু-জন- সোহেল পাটওয়ারী (আম) ও আবুল হোসেন (চাকা)। দপ্তর সম্পাদক পদে দু’জন- ফিরোজ আলম (জগ) ও মইনুল হাছান (কাপ-পিরিজ)। সমাজকল্যাণ সম্পাদক পদে দু’জন- ওমর ফারুক (কলস) ও নাছির উদ্দিন হাজারী (চাপকল) প্রতীক বরাদ্দ পান।
এছাড়া প্রচার সম্পাদক পদে খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. জিয়াউর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে আনিছুর রহমান, মেহেদী হাসান, মনির হোসেন, সালাম মিজি, আকিতুল্লাহ ও হাজি মোস্তফা একক প্রার্থী হওয়ার তারা নির্বাচিত হওয়ার পথে।
