ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরালে ও কেন্দ্রিয় শহীদ মিনারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন কমিটি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক শেখ মো. শাহআলম প্রমুখ।
দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে র্যালি বের হয়। পরে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস-চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক শেখ মো. শাহআলম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নেভী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিন তথা ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধের প্রচন্ড প্রতিরোধের মুখে পাকিস্তান বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচণ্ড প্রতিরোধে মুখে তারা সর্বশেষ এই দিন উপজেলা ভাটিয়ালপুর চৌরাস্তায় নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকিবাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এই সময় পাকিবাহিনীর গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে।
২৮ নভেম্বর, ২০২১।
