ফরিদগঞ্জ শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত

নারায়ন রবিদাস

ফরিদগঞ্জে শ্রদ্ধা, ভালোবাসা আর নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ ও আওয়ামী লীগের দলীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে (ভার্চুয়াল) সভায় মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কীর্তির উপর স্মৃতিচারণ করে আলোচনা শেষে দোয়া করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।