ফরিদগঞ্জ ব্যুরো
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রাম হবে শহর’ এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। গ্রামের প্রতিটি সড়কই ভারী গাড়ি চলাচলের উপযোগী করে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফরিদগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডের সাফুয়া এলাকায় নির্মাণাধীন সড়কের তদারকি ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পৌর মেয়র মাহফুজুল হক এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি গত ৫ বছরে ফরিদগঞ্জ পৌরসভার নির্মাণাধীন প্রতিটি সড়ককে মানসম্পন্ন করার জন্য কাজ করেছি। পৌরসভার প্রধান সড়কটি দীর্ঘস্থায়ী করার জন্য আরসিসি করেছি। কিন্তু এখনো কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আশা করি আগামি পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে অসমাপ্ত কাজগুলো সমাপনে সুযোগ দিবেন।
এসময় তার সাথে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ অক্টোবর, ২০২০।
