মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আজ থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ফাইজার’ এর টিকা (ভ্যাকসিন) দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এ টিকা কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব বয়সি মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ফাইজার’ এর টিকা দেওয়া হবে। যারা এখনো টিকা গ্রহণ করেন নাই, তাদের প্রথম ডোজ বা যারা বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ করবেন তাদের সবাইকে ফাইজারের টিকা দেওয়া হবে।
তাই যারা প্রবাসী বা প্রবাস যেতে ইচ্ছুক, গর্ভবর্তী মা ও যেসব মা শিশুদের দুধ খাওয়াচ্ছেন তারা এবং ১২ বছর থেকে শুরু করে যেসব শিশু ও কিশোরসহ প্রাপ্ত বয়স্ক মানুষ এখনো টিকা গ্রহণ করেন নাই, তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আলীগঞ্জ সরকারি হাসপাতাল) গিয়ে ফাইজারের টিকা গ্রহণ করুণ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, আগামিকাল (বৃহস্পতিবার) থেকে হাসপাতালে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফাইজারের টিকা প্রদান করা হবে। তাই যারা এখনো টিকা গ্রহণ করেননি, তাদের দ্রুত টিকা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।
১০ মার্চ, ২০২২।
