ফাহাদ প্রাথমিকে বৃত্তি পেয়েছে

স্টাফ রিপোর্টার

আব্দুল্লাহ আল ফাহাদ প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) বৃত্তি পেয়েছে। ফাহাদ ২০১৯ সালে চাঁদপুর আল আমিন একাডেমী থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করে।

তার পিতা ফরহাদ আহমেদ গগন একজন ব্যবসায়ী ও মা হোসনেয়ারা বেগম হেনা গৃহিনী।

আব্দুল্লাহ আল ফাহাদের এ কৃতিত্বপূর্ণ ফলাফলে তার বাবা-মা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় ও শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আব্দুল্লাহ আল ফাহাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা।