হৃদরোগাক্রান্ত হাজীগঞ্জ পৌর আ.লীগের সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু

দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা

হাজীগঞ্জ ব্যুরো

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু। গতকাল বুধবার এ্যাপোলো হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে তাকে হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র কার্ডিয়াক/ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) রাখা হয়।

এদিন দুপুরে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলহাজ সৈয়দ আহম্মদ খসরু। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে সিসিইউতে নেয়া হয়। কিছুটা সুস্থ হলে তাকে এনজিওগ্রাম করা হবে বলে জানা গেছে।

এদিকে আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন তার স্ত্রী। তিনি জানান, গত দুই মাস যাবৎ বুকে ও বাম হাতে ব্যাথা অনুভব করেছেন সৈয়দ আহম্মদ খসরু। এর মধ্যে চিকিৎসা নিলেও রোগ চিহ্নিত না হওয়ায়, পরিপূর্ণ সুস্থ হননি।

তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে সৈয়দ আহম্মদ খসরুর ব্যথা বেড়ে গেলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরিভিত্তিতে এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা-নীরিক্ষা শেষে হৃদরোগের বিষয়টি চিহ্নিত হয়। এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।