নারায়ন রবিদাশ
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০১ পাউন্ডের কেক কেটেছে যুবলীগ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
বুধবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে আহবায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম দৃঢ় নেতৃত্বের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি রাজনীতির শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সংগ্রাম এর সময় নানা নিপীড়ন-নর্যাতনের তিনি পিছন থেকে সামনে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আর তাই অন্যসব নেতাদের থেকে তিনি নিজেকে পুরো বিশে^ আলাদা করে চিনাতে পেরেছেন। তিনি হয়েছেন বাঙালির বঙ্গবন্ধু। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরো বলেন, আজ জাতির পিতার জন্ম শতবার্ষিকী তথা ১০১তম জন্মদিনে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হওয়ার শপথ নিতে হবে। তার মতো আদর্শবান হতে হলে সবাইকে তার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পড়তে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও বুঝতে পারবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমদ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা যুবলীগের সদস্য অরূপ কর্মকার, কামরুজ্জামান লিটন, জাহাঙ্গীর প্রধানিয়া, মোস্তফা বেপারী, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলী হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, পুতুল সরকার, নজরুল ইসলাম সুমন, মো. শরিফ হোসেন খান, শাহাব উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা সাবেক পৌর প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগের বর্তমান যুগ্ম-আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী, আব্দুর রহিম রুবেল, পৌর শাখার আহ্বায়ক আব্দুল গাফ্ফার সজিব এবং পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী প্রমুখ।
১৮ মার্চ, ২০২১।
