বঙ্গবন্ধুর জন্মদিনে সদরে প্রথম জন্ম নেয়া শিশু পরিবারকে ইউএনও’র শুভেচ্ছা

 

সজীব খান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে চাঁদপুর সদরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রথম জন্ম নেয়া শিশুটিকে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।
গত বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রথম জন্ম নেওয়া শিশু পরিবারকে সদর ইউএনও সানজিদা শাহনাজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সদ্যজাত শিশুটির বাবা-মাকে অভিনন্দন জানান। এছাড়া শিশুটি মেয়ে হওয়ায় জেলা প্রশাসকের অনুরোধক্রমে মেয়ে শিশুটির ডাক নাম রাখা হয়েছে বঙ্গমাতার ডাকনাম অনুসরণে ‘রেণু’।
২১ মার্চ, ২০২১।