হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলার শাখার দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন
উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল। শনিবার (২০ মার্চ) উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের সুপারিশক্রমে তিনি এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
অনুমোদিত দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন মো. কামাল হোসেন। সদস্য সচিব মো. কামরুজ্জামান বকাউল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহছানুল কবির খোকন মোল্লা। এছাড়া যুগ্ম-আহ্বায়কসহ কমিটিতে আরো ২৮ জন সদস্য রয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের চেইন অব কমান্ড মেনে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালি করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন এবং দলীয় সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠনের নির্দেশনা দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল।
২১ মার্চ, ২০২১।
