বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে কেক কেটে উদযাপন করলো চাঁদপুর পৌরসভা

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কেক কেটে দিবসটি উদযাপন করেছে চাঁদপুর পৌরসভা।
বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় পৌরভবনে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্রকৌশলী এইসএম শামছুদ্দোহা, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাড. মো. হেলাল হোসেন, ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর আলমগীর গাজী, শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৮ মার্চ, ২০২১।