ফরিদগঞ্জে উপজেলা আ.লীগের আলোচনা সভা

বাঙালি জাতির জন্য আশীর্বাদ হয়ে জন্মেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব
………………মেয়র আবুল খায়ের পাটওয়ারী

নবী নোমান
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আন্দোলন সংগ্রাম আর নানা নিপীড়ন-নির্যাতনের পরেও যে মানুষটি পাকিস্তানের কাছে মাথা নত করেনি, যে মানুষটি তাঁর পরিবার ও নিজের জীবনের কথা একবারের জন্য ভাবেনি সেই মানুষটিকে আমরা স্বাধীন বাংলায় বেঁচে থাকতে দেইনি। এই বাঙালি জাতিরই এক কুচক্রী মহল অন্যের প্ররোচনায় তাঁকে এবং তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। আজ সেই মানুষটির আমরা ১০০তম জন্মবার্ষিকী পালন করছি। শুধু আমরা নয়ই পুরো বিশ্ব আজ তাঁকে স্মরণ করছে। পৃথিবীর ইতিহাসে এমন রোজনৈতিক নেতা সৃষ্টি হবে কি না যে মানুষটি একবারের জন্য নিজ স্বার্থের কথা ভাবেনি। তাঁর অন্তর হৃদয় ছিল শুধু বাঙালি জাতির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন। আর জাতির জন্যই তিনি তাঁর স্বাধীন দেশে জীবন দিতে হলো। শেখ মুজিব খোকা বাবু বঙ্গবন্ধু পর্যন্ত পুরো জীবন দেশের জল্যাণে ব্যয় করেছেন। সুতরাং তার জন্ম হয়েছিল শুধুমাত্র বাঙালি জাতির আর্শিবাদ হয়ে।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, দলীয় কার্যালয়ে বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০১ জন্মবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী তিনি তার বক্তব্যে এই কথা বলেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে, তার দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। পরে পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তারা ফুলের শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানাসহ যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৮ মার্চ, ২০২১।