বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অনুপ্রেরণা যুগিয়েছেন
……………. নাছির উদ্দিন আহমেদ
এস এম সোহেল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনকল্পে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি সারা বিশ্ব বিবেকের তাড়নায় পাকিস্তান থেকে মুক্তি লাভ করে তারপরে ১০ জানুয়ারি মাতৃভ‚মি বাংলাদেশে দেশমাতৃকার টানে চলে আসেন। বন্দী থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে শুধু মৃত্যু ভয়ই দেখানো হয়নি, কবরও খোড়া হয়েছে। বহু লোভ লালসা-প্রলোভন দেখানো হয়েছে। সব কিছুকে তুচ্ছ করে তিঁনি মাথা নিচু করেনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণা, তার আদর্শ হচ্ছে বিশ্বাস। বেঁচে থাকার বিশ্বাস, বঙ্গবন্ধু আমাদের ঠিকানা দিয়েছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বপ্নের সোনার বাংলা গড়তে অনুপ্রেরণা যুগিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় এই দিনটি সব অঙ্গ-সহযোগী সংগঠনে স্বরণ করবো। আজকের মত প্রস্তুতি মুলতবি টেনে আজ রোববার বিকাল ৩টায় যৌথ সভায় উপস্থিত থাকার আহŸান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভ‚ঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভ‚ঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিনয় ভ‚ষন মজুমদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভ‚ঁইয়া, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীসহ জেলা, সদর, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয়- আগামি ১০ জানুয়ারি সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিকেলে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হবে। ঐসব কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীদের সফল করার আহ্বান জানান।
০৯ জানুয়ারি, ২০২২।
