মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পৌর ছাত্রলীগ। গত শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিন বিকালে র্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম খাঁন।
পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. সেলিম মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, আহ্বায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
এ সময় অতিথি হিসাবে বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদসহ পৌর ও সব ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ এবং পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
০৯ জানুয়ারি, ২০২২।
