বঙ্গবন্ধুর স্বপ্নকে তার কন্যা শেখ হাসিনা ধীরে ধীরে বাস্তবায়ন করছেন …………জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে চাঁদপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ জাতীয় যে চার নেতাকে হত্যা করা হয়েছে, তারা এ দেশের জন্য অনেক কিছু করে গেছেন। একটা জাতিকে কিভাবে ধ্বংস করা যায় হত্যাকরীরা সেই পরিকল্পনা নিয়েই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য তাদের হত্যা করেছেন। জাতীয় যে চার নেতাকে হত্যা করা হয়েছে এ চার নেতা এ দেশের জন্য অগ্রণী ভূমিকা রেখে গেছেন। হত্যাকারীরা তাদের হত্যা করলেও তাদের আদর্শকে হত্যা করতে পারেনি।
তিনি আরো বলেন, মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নীতি এবং আদর্শ নিয়ে এদেশ পরিচালনা করে গেছেন। তিনি একটি স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ধীরে ধীরে তার স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (ক্রাইম) নাজমুল হক কামাল।
চাঁদপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সভাপতি গাজী রহমত উল্ল্যার সভাপতিত্বে এবং দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, চাঁদপুর পরিবেশ আন্দোলন সংগঠনের মো. আশিক খান, সাপ্তাহিক পাঠক সমাজের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম রণি, মানবাধিকার কমিশন সহ-সভাপতি আলহাজ নাছির উদ্দিন, কচুয়া শাখার সভাপতি আলী আক্কাছ তালুকদার, চর্যাপদ সাহিত্য একাডেমির পরিচালক রফিকুজ্জামান রণি প্রমুখ।