স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেকারত্ম জাতির জন্য অভিশাপ। যার যার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বেকারদের কর্মসংস্থানে চাঁদপুর জেলা পরিষদ সহায়তা দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে দরিদ্র ও বেকারদের কর্মসংস্থানে বিনামূল্যে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরা ও জীবনযাপন সহজ করতে তাদের হুইল চেয়ার দেয়া হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ……… আলহাজ ওচমান গনি পাটওয়ারী
