চাঁদপুর বিজয় মেলার ১৩তম দিনে
স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ১৩তম দিন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখা ও নৃতাঙ্গনের মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে ২০১৮ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় যারা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে সেই সব শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়। তারা মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষে বিজয় মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন ও সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাজানো হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী। সূর্যদয়ে তুমি এ দলীয় সংগীতটির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। পূর্ব দিকে সূর্য ওঠেছে এই সংগীতের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে। এর মাঝে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় যে সব প্রতিযোগী চাঁদপুর থেকে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে তাদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার এই মঞ্চে এসে আমি নিজেকে ধন্য মনে করেছি। এই মেলার উদ্বোধন করেছি। আজকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতীয় পর্যায়ে স্থান অর্জনকারী ক্ষুধে প্রতিযাগীদের মাঝে সনদপত্র বিতরণ করতে এসে নিজেকে গর্ববোধ মনে করছি। যারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চাঁদপুরের মুখ উজ্জ্বল করেরছি আমি তোমাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। আগামিতে তোমরা চাঁদপুর থেকে এ ধরনের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আরো ভালো ফলাফল অর্জন করবে। একদিন তোমরা এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব দরবারে চাঁদপুরকে তুলে ধরবে।
এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সুষ্মিতা সাহা, রাজনন্দিনী, অন্বেষা দে, প্রখর পীযুষ, মিতু দাস, অনুভব সাহা, রিয়া চক্রবর্তী, প্রত্ন পীযুষ, অর্পিতা ঘোষ, শম্পা, ফাহমী, দিপা রায় চৈতি, তনুশ্রী পাল, সাদিয়া ইসলামসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করে কুহু দত্ত, আরিফ, তন্নি সহ আরো অনেকে।
সবশেষে রাত ৮টায় নৃত্যাঙ্গনের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয় মেলা পক্ষ থেকে ২টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও বিজয় মেলার স্মরণিকা প্রদান করা হয়। নৃত্যাঙ্গনের নৃত্যানুষ্ঠানে রুমা সরকারের সহযোগিতায় ও শাওন সাথী মজুমদারের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে অথৈ, নীলা, কেয়া, লিটন, সুকন্যা, শারমিতা, রিয়া, ঋতু, অন্তরা, নন্দিনী, প্রান্তিকা, হৃদি, অংকিতা, রাত্রী, লগ্ন, নিলীমা, মিমি, ইভা সহ আরও অনেকে।
