মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে সাংস্কৃতিক উৎসবের অষ্টম দিনে
স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের অষ্টম দিন বুধবার (২৪ মার্চ) বিকাল ৩টায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রজন্মের ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এরপর গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সারদাদেবী সংগিত
নিকেতন, সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণচোরার নাটক ‘গিট্টু’ মঞ্চস্থ হয়েছে। সাংস্কৃতিক উৎসবের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর থিয়েটার ফোরাম ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।
বঙ্গবন্ধুকে নিয়ে প্রজন্মের ভাবনা শীর্ষক আলোচনা শেষে হাজীগঞ্জ সারদাদেবী সংগিত নিকেতনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সংগঠনের অধ্যক্ষ নিরঞ্জন হালদারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিবেশিত হয়। সংগিত ও নৃত্য পরিবেশন করে সুবর্না রায় , সুচিত্রা দাস, নিলিমা দেবনাথ, শ্রীকান্ত দেবনাথ, নিশিতা দেবনাথ, অনরা বৈদ্য, তৃষা কর্মকার, অশ্রু রানী দাস, বর্নিতা সাহা। নৃত্য পরিবেশন করে নিলিমা দেবনাথ, নিশিতা দেবনাথ, অনরা বৈদ্য, তুলশি দাস। সঙ্গীত পরিচালনায় ছিলেন বিরেন সাহা ও নৃত্য পরিচালনায় ছিলেন এরশাদ বিনতে নিলা।
সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ। বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় গ্যালাক্সী রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রোটা. মনিরুল ইসলাম হিমেলকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান আলোচক ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। আজ আমরা সৌভাগ্যবান। মহান নেতার জন্ম শতবার্ষিকী পালন করতে পারছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যৌবনের সময়টা কারাগারে কাটিয়েছেন। দুর্ভাগ্য আমাদের এদেশের কতিপয় ব্যাক্তিরা হত্যা করে স্বাধীনতাকে ধুলিতে মিশিয়ে দিতে চেয়েছে। বঙ্গবন্ধুকে আজ ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করে। ফিডেল কেস্ট বিশ্ব নেতা ছিলেন। তিনি বলেছেন, আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি। পৃথিবী যত দিন বেঁচে থাকবে বঙ্গবন্ধু ততদিন বেঁচে থাকবেন।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা ইয়াকুব মাস্টার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
চাঁদপুর সংগীত নিকেতনের পরিবেশনায় আরো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগত ও নৃত্য পরিবেশন করে রিয়া চক্রবর্তী, কনিকা মিত্র, পূরবী দে, অন্বেষা দে, তনুশ্রী পাল, শ্রাবন্তি মজুমদার, সঞ্চারী পোদ্দার, মিলি সাহা, নিশি ঘোষ, পুজা পাল, নবনিতা রায় চৌধুরী, কাব্য কনিকা ঘোষ, মধুরীমা আচার্য্যি, জয়শ্রী দে, পুজা সাহা।
সবশেষে রাতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সদন্যভুক্ত নাট্য সংগঠন বর্ণচোরা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় মলিয়েরের কমেডি নাটক ‘গিট্ঠু’ মঞ্চস্থ হয়। শুকদেব রায়ের নির্দেশনায় নাটকে অভিনয় করেন হ্যাপী আক্তার, দেব্রবত সরকার বিজয়, দীলিপ দাস, প্রনব ঘোষ, নাজমুল হোসেন বাপ্পী, কামরুজ্জামান মারুফ, শানজানা চৌধুরী, শরীফ চৌধুরী, জাফরুন নাহার পৃথা, শাহের সাব্বির, নূরে আলম নয়ন, আসমা আক্তার, জাহেদুর রানা ও সাবিহা জান্নাত দিপা।
২৫ মার্চ, ২০২১।
