বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নিন্দা

বালিথুবা ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে


প্রেস বিজ্ঞপ্তি
ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক এইচএম হারুন অর রশিদের উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া চাঁদপুরের পুলিশ প্রশসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যে বা যারাই ইউপি চেয়ারম্যান এইচএম হারুন অর রশিদের উপর এই নির্মম হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।